- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
Subject Choice কীভাবে দেবো? আগেই বলে রাখি : "অমুক ভার্সিটির অমুক ইয়ারে এত পজিশনেও এই সাব্জেক্ট পেয়েছে, তাহলে আমিও এই সাবজেক্ট পাবো" - একজনের এমন ধারণা পোষণ করা বাস্তবতা থেকে দূরে থাকা এবং বোকামির সমতুল্য। প্রকৃতপক্ষে এগুলো অনেক ফ্যাক্টরের উপর নির্ভর করে। যদি একটা ভর্তি পরীক্ষার মেরিট লিস্টের সামনের স্টুডেন্টরা ভর্তি না হয় (ভর্তি প্রক্রিয়া সমাপ্ত ঘোষণার আগে) তবে মেরিট লিস্টের পিছনের স্টুডেন্টরা মাইগ্রেশন প্রসেসের মাধ্যমে একটি সাবজেক্ট পাওয়ার সুযোগ পায়; অন্যথায় পাবে না। আর, মেরিট লিস্টের প্রথম সারির স্টুডেন্টরা একটা বিশ্ববিদ্যালয়ের ভর্তি হবে কি হবে না (অন্যভাবে বলতে গেলে: মেরিট লিস্টের পিছনের স্টুডেন্টরা সুযোগ পাবে কি পাবে না) এটা প্রেডিক্ট করা যায় অন্য সকল বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা-রেজাল্ট-ভর্তি কবে হয়েছে সেটার উপর ভিত্তি করে। আরো একটা কথা: এডমিশন জার্নি খুবই আনপ্রেডিক্টেবল। পূর্ব জ্ঞান ও অভিজ্ঞতার আলোকে করা প্রেডিকশন অনেক সময় ঘটে না। তাই, একজন এডমিশন ক্যান্ডিডেটের জন্য একটা সুযোগ হাতছাড়া করা "হাতের লক্ষ্মী পায়ে ফেলা"র সমতূল্য। এবার আসি সাব্জেক্ট চয়েজ নিয়ে। যারা একটা ...