সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

tbtKU এর সাথে যাত্রা...

 ২০২৩ সালের অ্যাডমিশন সিজন। তখন অ্যাডমিশন ক্যান্ডিডেট হিসেবে আমি DU insiders আর RU insiders-এর মতো পেজগুলো ফলো করতাম এবং সেখানকার শর্ট স্টোরি পোস্টগুলো খুব আগ্রহ নিয়ে পড়তাম। এমনকি আমি একদিন ‘ডিইউ ইনসাইডার্স’ পেজে মেসেজও দিয়েছিলাম যে, আপনারা শর্ট স্টোরিগুলো সংকলন করে একটা বই পাবলিশ করতে পারেন, যে বইটা হবে একটা লাইফ লেসন সমগ্র। সেসময় স্বভাবতই বাসার পাশের খুলনা ইউনিভার্সিটির পেজ  একদিন ফেসবুকে খোঁজা শুরু করি, কিন্তু  আমাকে অবাক করল যখন KU insiders নামে কোনো পেজ পেলাম না, কিন্তু বারবারই একটা নাম ফেসবুক সার্চে প্রথমে আসছিল—‘থটস বিহাইন্ড দ্য কেউ’।


পেজে ঢুকলাম, ঢুকে দেখলাম যে খুলনা ইউনিভার্সিটিরই একটা পেজ, নিশ্চয়ই স্টুডেন্টরাই চালায়। সো, তখন বেশি আগ্রহ না পেয়ে ওই পেজটা আর ফলো দিলাম না, বের হয়ে আসলাম।


এরপর একটা ছোট কিন্তু দীর্ঘ জার্নি পার করে খুলনা  ইউনিভার্সিটিতে ভর্তি হলাম। যখন ভার্সিটির স্টুডেন্ট হয়ে গেলাম, তখন তো ভার্সিটির পেজগুলোতে ফলো দিতে হবে। সো, তখন খুব সম্ভবত পেজকে ফলো দিয়েছিলাম। খুলনা বিশ্ববিদ্যালয়ের আরও কয়েকটা পেজ একটিভ ছিল। তখন শর্ট স্টোরিস নামের দুইটা পেজ ছিল। আরও কিছু কিছু পেজ ছিল, যাদের স্মৃতি এখন আর মনে নাই। খুলনা ইউনিভার্সিটিতে আমার একজন কাজিন আছে ল ডিসিপ্লিনে। সো, আমার আসলে স্মৃতি মনে নাই, কিন্তু ‘থটস বিহাইন্ড দ্য কেউ’ গ্রুপে নিজের প্রোফাইল চেক করার পর জানতে পারলাম যে কাজিন আপু আমাকে ওই গ্রুপটাতে ইনভাইট পাঠিয়েছিল। সো, আপুকে আন্তরিকভাবে ধন্যবাদ যে আমার ‘বিহাইন্ড দ্য কেউ’-এর সাথে যুক্ত আপুই করিয়ে দিয়েছিল।


সো, ভার্সিটির ক্লাস শুরু হলো। পেজের পোস্টগুলো দেখতাম, মজা পেতাম, এমনকি আমি ওই পেজে একটা ছবি পাঠিয়েছিলাম ইমেল করে—নীল বাসের সাথে অদম্য বাংলার একটা ছবি। ওই ছবিটা আসলে তোলা ছিল আমাদের সিএসই ২৩ ব্যাচের ডিএসএ কর্তৃক আয়োজিত ওরিয়েন্টেশন প্রোগ্রামের দিন সকালে তোলা। সো, এভাবে চলতে থাকলো। কিছুদিন পর দেখি ‘থটস বিহাইন্ড দ্য কেউ’ নতুন টিম মেম্বার রিক্রুট করবে। সো,

তখন আমার স্বভাবতই ইচ্ছা হলো এই টিমে যুক্ত হওয়ার, কিন্তু আমার ভেতরে দুইটা দ্বিধা ছিল: ১. আমি পড়াশোনার বাইরে অন্য কিছুতে ফোকাস কম দিতে চাচ্ছিলাম, ২. আমি তখন মাঝে মাঝে ফেসবুক ডিঅ্যাক্টিভেট করে রাখতাম। আমার মনে পড়ে, আমি গুগল ফর্ম ফিলাপ করে সেখানে কথাটা বলে দিয়েছিলাম যে, আমাকে খুব সম্ভবত আমার কোনো ফ্রেন্ড বা কেউ একজন ওই গুগল ফর্মের লিংক পাঠিয়েছিল, সো আমি ওই লিংকটা ফিল আপ করেছিলাম। ওই লিংকে, ওই গুগল ফর্মে আমি বলেছিলাম যে আমাকে মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপে পাবেন না, টেলিগ্রামে অ্যাক্টিভ পাবেন। ওই টেলিগ্রামে অ্যাক্টিভ থাকে। এবং মজার বিষয়, কিছুদিন পরে রাহুল নামে একজন আমাকে টেলিগ্রামে নক দিয়ে মেসেঞ্জার গ্রুপের লিংকটা পাঠায় জয়েন হওয়ার জন্য। গ্রুপে ঢুকলাম, অনেকগুলো অপরিচিত মুখ। এইভাবে আমার ‘থটস বিহাইন্ড দ্য কেউ’-তে ঢোকা।


এরপর আমাদের একটা ওরিয়েন্টেশন প্রোগ্রাম মতো ডাকা হয়েছিল ক্যাফেটেরিয়ায়। গেলাম, সেখানে নতুন নতুন মুখগুলোর সাথে পরিচয় হলো। সো, পরিচয় ঠিক না, মানে দেখা হলো। সবাই নিজেদের সম্পর্কে বলল, মানে কিছু কথা বলেছে, পরিচয় দিয়েছিল, আমিও দিয়েছিলাম। একটু লজ্জাবোধ করেছিলাম সেদিন। সো, সেদিন অনেক নতুন নতুন সিনিয়র ছিল। তাদের ভেতর শুধুমাত্র একজনকে দেখে আমি চিনেছিলাম, সেটা হলো রাকিব ভাই; কারণ আমি রাকিব ভাইয়ের ফেসবুক পেজের কিছু পোস্ট ইতিমধ্যে দেখেছিলাম এবং বেশ ভালোই লাগত ভাইয়ের কনটেন্টগুলো। এবং আরও মজার বিষয়, খুলনা ভার্সিটিতে ভর্তি হওয়ার পর আমি ভার্সিটিটাকে স্টক করা শুরু করি—অনলাইনে, ফেসবুকে, ইউটিউবে বিভিন্ন মিডিয়াতে ভার্সিটি নিয়ে ঘাটাঘাটি শুরু করেছিলাম। তখন আমি খুলনা ভার্সিটির খাজা হল বা খান জাহান আলী হলের একটা ভিডিও দেখেছিলাম। সেই ভিডিওটা আমার কাছে বেশ ভালো লেগেছিল। আমার আম্মাকেও ভিডিওটা দেখিয়েছিলাম। ওই ভিডিওটা আসলে রাকিব ভাইয়ের করা।


ক্যাফেটেরিয়ায় টিবিটিকেউ-এর প্রথম মিটিংয়ে যখন আমি রাকিব ভাইকে মানে চিনতে পারি বা বুঝতে পারি যে ইনি সেই লোক, তখন আমি কিছুটা আনন্দিত হয়েছিলাম এবং ভাইকেও জানিয়েছিলাম যে, ভাই, আমি ইউটিউবে আপনার ওই ভিডিওটা দেখেছি, আপনার ভিডিওটা আমার খুব ভালো লেগেছে। এই রাকিব ভাইও কিছু কথা শেয়ার করল। তার রুমমেট আছে একজন সিএসই-র ইশতিয়াক ভাই, সিএসই ২০ ব্যাচ-এর।  ... এরপর মেসেঞ্জার গ্রুপে টুকটাক কন্ট্রিবিউট করা। এভাবে বলা যায় আমার সাথে যাত্রা শুরু। তারপর দীর্ঘ একটা সময় পেরিয়ে বেশ চমৎকার মানুষদের সাথে পরিচয় হয়েছে এইখানে ঢুকে। যেমন সবার প্রথমেই নাম নিতে হবে মাহফুজুর রহমান মুন্সী ভাইয়ের। সো, আমি টিবিটিকেউ-এ ঢোকার পরই কোনো একটা প্রয়োজনে ভাইকে হয়তো নক দিয়েছিলাম এবং আমি একটু লাজুক প্রকৃতির ছিলাম বলে গ্রুপে সব কথা বলার সাহস পেতাম না। আমি দু-একজন ইনবক্সে একটু টুকটাক বলতাম, সো ওভাবে ভাইয়ের সাথে পরিচয় হলো। এরপর ভাই আমাদের ডিজাইনের ওপর একটা ফ্রি সেশন নিয়েছিলেন, সম্ভবত ২০২৪ সালের জানুয়ারির দিকে উইন্টার ব্রেকে। তখন ভাইয়ের সেশন করে আমিও ফুল ডেডিকেশন দিয়ে ডিজাইনিংয়ের ভাইয়ের হোমওয়ার্ক করছিলাম এবং আমি এক সপ্তাহ ধরে বেশ ভালো একটা এফোর্ট দিয়েছিলাম, যদিও আমার কাছে তখন মনে হচ্ছিল যে আমি ফাও টাইম নষ্ট করছি ডিজাইনিং করার ট্রাই করে, আমার প্রোগ্রামিং করা উচিত। কিন্তু পরে বুঝতে পারলাম ওই এক সপ্তাহের লাগাতার ব্যর্থতায় আমার ডিজাইনিংয়ের ভিত শুরু হয়েছিল। মুন্সী ভাইয়ের সাথে অনেক স্মৃতি আছে। আমার সিএসই ডিসিপ্লিনের বাইরে সবথেকে ঘনিষ্ঠ সিনিয়র হলো আর্কিটেকচারের মুন্সী ভাই।

এরপরে যার নাম না নিলেই নয়, সে হলো রাহুল ভাই। ভাইয়ের মুখে সবসময় একটা হাসি লেগে থাকে, অনেক চিল পারসন, ঠান্ডা মাথার পারসন। ভাই অনেক সুন্দর করে কথা বলেন। গ্রুপে আরেকজন ছিল ফাহিম ভাই। উনি একদিন আমাকে গ্রুপে মেনশন দিয়ে বলেছিল উনাকে নক দিতে। আমি উনাকে নক দিয়েছিলাম, কিন্তু পরে উনি আর আমার মেসেজ সিন করেন নাই। তখন ভাইয়ের সম্পর্কে একটা নেতিবাচক ধারণা তৈরি হয়েছিল যে, কেমন সিনিয়র, ওনাকে নক দিতে বলল, নক দিলাম, তারপর উনার কোনো খোঁজ নাই! কিন্তু জুলাই অভ্যুত্থানের পরে যখন টিবিটিকেউ-এর প্রথম মিটিং ডাকা হয়েছিল শহীদ মিনারে, তখন ভাইকে সামনাসামনি পেয়ে ভাইয়ের একটা নতুন গুণ আবিষ্কার করি। ভাই চমৎকার করে কথা বলেন এবং ওনার কথাগুলো খুব সুন্দর এবং গঠনমূলক। ভাইয়ের আইডিয়াগুলো দারুণ।

আরেকজন কুল মানুষ পেয়েছি। ফিজিক্স ২২ ব্যাচের কিউট নির্ঝর আপু। মাল্টি-ট্যালেন্টেড পারসন। এবং  অনেকটাই বলা যায় আপু একজন কথার ফ্যাক্টরি এবং আপু আসর জমাইতে ওস্তাদ। এছাড়াও ২৩ ব্যাচের আরও যারা ছিল, তাদের সাথে বেশ ভালো একটা সম্পর্ক তৈরি হয়েছিল টিবিটিকেউ-এর মাধ্যমে। পাশাপাশি দুজন চমৎকার ফটোগ্রাফার ভাইকেও পেয়েছিলাম—তানভীর ভাই ও অজয় ভাই। জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে ফটোগ্রাফি নিয়ে কাজ করার সুবাদে তাদের সাথে পরিচয়।


নিজের ব্যক্তিগত কারনে একসেস ছেড়ে দিয়েছি। কিন্ত hobby বা নেশা আমাকে কখনো ছাড়বে না! tbtর সাথে ছিলাম, আছি, ইনশাল্লাহ থাকব 😉





মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আমার সবথেকে প্রিয় কৌতুকঃ সাখাওয়াত হোসেনের লেখা অসাধারণ প্রেমিক

মূল পোস্টঃ  https://www.facebook.com/1733745413537978/photos/a.2195924333986748/2195924090653439

এডমিশনে Subject Choice কীভাবে দেবো?

Subject Choice কীভাবে দেবো? আগেই বলে রাখি : "অমুক ভার্সিটির অমুক ইয়ারে এত পজিশনেও এই সাব্জেক্ট পেয়েছে, তাহলে আমিও এই সাবজেক্ট পাবো" - একজনের এমন ধারণা পোষণ করা বাস্তবতা থেকে দূরে থাকা এবং বোকামির সমতুল্য। প্রকৃতপক্ষে এগুলো অনেক ফ্যাক্টরের উপর নির্ভর করে। যদি একটা ভর্তি পরীক্ষার মেরিট লিস্টের সামনের স্টুডেন্টরা ভর্তি না হয় (ভর্তি প্রক্রিয়া সমাপ্ত ঘোষণার আগে) তবে মেরিট লিস্টের পিছনের স্টুডেন্টরা মাইগ্রেশন প্রসেসের মাধ্যমে একটি সাবজেক্ট পাওয়ার সুযোগ পায়; অন্যথায় পাবে না। আর, মেরিট লিস্টের প্রথম সারির স্টুডেন্টরা একটা বিশ্ববিদ্যালয়ের ভর্তি হবে কি হবে না (অন্যভাবে বলতে গেলে: মেরিট লিস্টের পিছনের স্টুডেন্টরা সুযোগ পাবে কি পাবে না) এটা প্রেডিক্ট করা যায় অন্য সকল বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা-রেজাল্ট-ভর্তি কবে হয়েছে সেটার উপর ভিত্তি করে। আরো একটা কথা: এডমিশন জার্নি খুবই আনপ্রেডিক্টেবল। পূর্ব জ্ঞান ও অভিজ্ঞতার আলোকে করা প্রেডিকশন অনেক সময় ঘটে না। তাই, একজন এডমিশন ক্যান্ডিডেটের জন্য একটা সুযোগ হাতছাড়া করা "হাতের লক্ষ্মী পায়ে ফেলা"র সমতূল্য। এবার আসি সাব্জেক্ট চয়েজ নিয়ে।  যারা একটা ...

#TechTalk01 - better ΥΟƯΤƯВΕ νιdео dοωnlοαdея - playlist|subtitle|BDIX - windows & linux appimage

About a year ago, I found a better GUI ΥΟƯΤƯВΕ νιdео dοωnlοαdея for Linux in a GitHub repo for Linux. Sadly, that had issues but got a fork of that one which worked awesome! Platform: both Windows and Linux. Features:  Batch dοωnlοαd Subtitle dοωnlοαd (with video file) The whole playlist dοωnlοαd with ease Any Resolution, both audio and video (luckily) I got BDIX speed (accelerated speed) while using my RedNet ISP broadband in Khulna. Nice and Simple GUI Just copy and paste ΥΟƯΤƯВΕ / face book / any social media video link dοωnlοαdе links: Windows (version 2.5.4 exe): here Linux (version 2.5.4 appimage):  here Github Repo Release link:  here   Instructions: follow the instructions mentioned in the github repo (click here) For Linux, please make sure that you can install and run appimage, google it Note: I had made a video tutorial on this but got removed from ΥΟƯΤƯВΕ, so, figured out how to apply some tricks to avoid AMAP.