আত্মকথন: ডিসিপ্লিনের সাথে পথচলা…
ছোটবেলা থেকে আম্মুর কাছে খুলনা বিশ্ববিদ্যালয়ের নাম শুনতাম। তবে বেশি শুনেছি ঢাবি, রাবি, জাবি, বুচুকুরুয়েটের নাম। ইন্টারনেটের তেমন একসেস না থাকায় জ্ঞানের দিক থেকে কিছুটা পিছিয়ে ছিলাম।
২০২২ সালে কুরবানির ঈদের ছুটিতে একবার বন্ধু ফয়সাল ও তূর্যের সাথে খুলনা ঘুরার সময় খুবিতে এসেছিলাম। কিন্তু তখন কে জানত যে আমার ভবিষ্যত এখানেই লেখা আছে!
খুলনা বিশ্ববিদ্যালয়ে কি কি সাবজেক্ট আছে, তাও জানতাম না। এডমিশন টাইমে ২৩ সালের ফেব্রুয়ারি মাসে একদিন কৌতুহল নিয়ে খুবির ওয়েবসাইটে ঢুকি কি কি ডিপার্টমেন্ট আছে জানার জন্য। সেদিন প্রথম জেনেছিলাম এখানে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট আছে! তখন আমি ইঞ্জিনিয়ারিং প্রেপ ফোকাসড থাকায় পাব্লিক ভার্সিটেগুলোতে কি কি সাবজেক্ট আছে জানতাম না। সেদিন ওয়েবসাইটে ডিসিপ্লিন হেডের ম্যাসেজে (শামীম স্যারের) মাধ্যমে জানতে পারি যে খুবির সিএসই প্রতিষ্ঠার দিক থেকে দেশের দ্বিতীয় ডিপার্টমেন্ট। তারপরও সেদিন কেমন যেন একটু অবজ্ঞা করেছিলাম; সেজন্যই হয়ত আমার কপালে এটাই লেখা ছিলো!
আমার সাথে ডিসিপ্লিনের সম্পর্কের শুরু হল ২০২৩ সালের ১৬ আগস্ট তারিখে, আমার জন্মদিনের দিনে! যদিও সেদিন ব্যাচমেট কাউকে বলিনাই যে ওদিন আমার জম্নদিন ছিলো 🤭। এর পর এক সংক্ষিপ্ত সময়ে লম্বা পথচলা। ডিসিপ্লিনকে পরিবারের মতো করে own করে নিয়েছিলাম 😅। সবার ভালোবাসা পেয়েছি, ডিসিপ্লিনের পরিচিত মুখে পরিণত হয়েছি🤲। SynergyX2024 দিয়েই বলা যায় আমার যাত্রার শুরু। It was an amazing experience😇। এরপর কত প্রোগ্রাম, ইভেন্ট এলো, গেল! জানিনা কেন কিভাবে ডিসিপ্লিনকে এতো আপন করে নিয়েছি! হয়ত আলমা ম্যাটারকে বেশিই নিয়ে ফেলেছি!
14 October 2026
BB324



মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন