tbtKU Website প্রজেক্টের যাত্রা শুরু ২০২৩ সালে। গিটহাব রিপো ওপেন করে দেখলাম, আমার করা প্রথম কমিট ১২ ডিসেম্বর ২০২৩। তখন আমি সদ্য ফার্স্ট ইয়ার আর tbtতেও নবীন। চোখে ছিলো স্বপ্ন - alma mater এর জন্য কাজের কিছু করে রেখে যাব।
সেই সময় কুয়েটের Hutum 101 একটা সাইট দেখেছিলাম যেটা আমাকে অনুপ্রাণিত করে। কিন্ত আমিও এসব কাজে কাঁচা থাকায় আইডিয়া আর প্লানিং দিয়ে তখন শুরু করেছিলাম। ২০২৪ সালে যদিও টেলিগ্রাম বট নিয়ে কাজ শুরু করে সীমাবদ্ধতা বুঝতে পেরে সেই প্রোজেক্ট রেখে দিই।
এরপর আমার টিবিটি কে নিয়ে পরের বড় প্রোজেক্ট ছিলো tbtKU সুহৃদ (https://kazirifatmorshed.github.io/projects/tbtku-suhrrid.html) যেটা ২০২৫ সালে আমার একাডেমিক প্রোজেক্ট ছিলো। সেসময় আমার ব্যাচমেট রিমন ও মাহফুজকে পাশে পেয়েছিলাম। নিজের ইউটিউব ঘেটে দেখলাম Working Prototype ভিডিও টা ২০ মে ২০২৫ এ আপলোড করা (https://youtu.be/MWuyrL30f6w?si=U-rUqU28g5v3CYS9)। কিছু কারণে আমি এই প্রোজেক্ট টা ফেলে রেখেছি।
tbtKU website এর শুরুতে ডোমেইন ছিলো tbtku.pages.gd যেটা ২ আগস্ট ২০২৫ এ নেওয়া। এটা এখনো একটিভ আছে। তখন থেকে ডিপ্লয় করে unofficially tbtku website এর যাত্রা শুরু। সেই আগের রিপোজিটরি তে ৩৫০ টি কমিট ছিলো। পরে আমি পুরানো কোডবেস বাদ দিয়ে লারাভেলে শিফট করে এই প্রোজেক্ট এর নতুন যাত্রা শুরু করি। এই রিপোতে ১৬৩ টা কমিট আছে। এখন সাইটে যে যে সেগমেন্ট আছে, তার থেকেও বড় এই প্রোজেক্ট। এখনো ১০ টা মত সেগমেন্ট আন্ডার ডেভেলপমেন্টে থাকার সেগুলো ইনএকটিভ করে রাখা আছে।
টিবিটি ওয়েবসাইটের সব থেকে ইন্টারেস্টিং পার্ট আমার মতে আর্কাইভ ও মডমিন টুলস। একদিন আমার মনে প্রশ্ন জাগলো, টিবিটির পেজ হারিয়ে গেলে কি হবে? সেই সূচনা থেকে tbt এর এ যাবৎকালের সব পোস্ট আর্কাইভ করে রাখা আছে এবং সার্চ দিয়ে খুজে নেওয়া যাবে। আরেকটা ইন্টারেস্টিং জিনিস হলো tbtContest Management System. পুরো কনটেস্ট ম্যানেজমেন্ট সিস্টেম আছে এখানে এক্সিবিশন সহ।
নিজের সময় শ্রম - অনেক কিছু নিঃস্বার্থভাবে ঢেলেছি ক্যাম্পাস আর কোরিডোরের পিছনে। … তবুও পর্দার পিছনের ক্যারেক্টার হয়ে থাকতে ভালো লাগে। আমার কোনো অবদানে যদি আমার প্রিয় ক্যাম্পাসের আর ক্যাম্পাসের মানুষের উপকার হয় - তবে সেটাই আমার পাওয়া। হয়ত আমি দ্রুতই সবকিছু থেকে অবসর নিব। ইতি টানার সময় প্রায় চলে এসেছে।


মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন