সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

ডিসেম্বর, ২০২৫ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

এডমিশনে Subject Choice কীভাবে দেবো?

Subject Choice কীভাবে দেবো? আগেই বলে রাখি : "অমুক ভার্সিটির অমুক ইয়ারে এত পজিশনেও এই সাব্জেক্ট পেয়েছে, তাহলে আমিও এই সাবজেক্ট পাবো" - একজনের এমন ধারণা পোষণ করা বাস্তবতা থেকে দূরে থাকা এবং বোকামির সমতুল্য। প্রকৃতপক্ষে এগুলো অনেক ফ্যাক্টরের উপর নির্ভর করে। যদি একটা ভর্তি পরীক্ষার মেরিট লিস্টের সামনের স্টুডেন্টরা ভর্তি না হয় (ভর্তি প্রক্রিয়া সমাপ্ত ঘোষণার আগে) তবে মেরিট লিস্টের পিছনের স্টুডেন্টরা মাইগ্রেশন প্রসেসের মাধ্যমে একটি সাবজেক্ট পাওয়ার সুযোগ পায়; অন্যথায় পাবে না। আর, মেরিট লিস্টের প্রথম সারির স্টুডেন্টরা একটা বিশ্ববিদ্যালয়ের ভর্তি হবে কি হবে না (অন্যভাবে বলতে গেলে: মেরিট লিস্টের পিছনের স্টুডেন্টরা সুযোগ পাবে কি পাবে না) এটা প্রেডিক্ট করা যায় অন্য সকল বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা-রেজাল্ট-ভর্তি কবে হয়েছে সেটার উপর ভিত্তি করে। আরো একটা কথা: এডমিশন জার্নি খুবই আনপ্রেডিক্টেবল। পূর্ব জ্ঞান ও অভিজ্ঞতার আলোকে করা প্রেডিকশন অনেক সময় ঘটে না। তাই, একজন এডমিশন ক্যান্ডিডেটের জন্য একটা সুযোগ হাতছাড়া করা "হাতের লক্ষ্মী পায়ে ফেলা"র সমতূল্য। এবার আসি সাব্জেক্ট চয়েজ নিয়ে।  যারা একটা ...

Blog 004: স্মৃতিচারণ প্রসঙ্গঃ বাংলালিংক

স্মৃতিচারণ প্রসঙ্গঃ বাংলালিংক   আব্বুকে সেই ছোটবেলা থেকে দেখেছি বাংলালিংক আর টেলিটক ইউজ করতে। বাংলালিংক এর সাথে আমার অল্প সুখকর স্মৃতি আছে। বাংলালিংক এর একটা বিখ্যাত এড ছিলো "শুনতে কি পাও" । এটার মিউজিক আর ভিডিও, দুটাই আমার খুব পছন্দের। এটা দেখলে সেই সময়ের কথা মনে পড়ে যখন বাংলাদেশে প্রযুক্তি ও ইন্টারনেট মানুষের হাতে আসা শুরু করেছে। আমার কাছে সেটা এক নস্টালজিক এরা।  ২০১৫ সালে আব্বুর Samsung Galaxy Core Prime ফোনে COC খেলতাম। তখন বাংলালিংকে ৬০ পয়সায় (হ্যাঁ, আমি খুজে বের করেছিলাম) ২ মেগাবাইট প্যাক কেনা যেত। ডাটা সেভিং মোড অন করে সেই ২ এম্বি দিয়ে আমার এক দিনের কাজ চলে যেত।  একবার একটা গান শোনার খুব শখ হয়েছিলো। আব্বুকে বলে অল্প ডাটা কিনেছিলাম। কিন্ত, স্পিড এতো স্লো ছিলো, ফোন নিয়ে বাসার ভিতর ঘুরতে ঘুরতে আবিষ্কার করলাম যে বাসার বাথরুমে 3G তে ভালো স্পিড পাচ্ছে । এটা সম্ভবত ২০১৭ এর কথা আর গানটা ছিলো সম্ভবত Mere Rashke Qamar (Baadshaho)। সেই থেকে আমি "ভাঙ্গালিংক" ডাকা শুরু করি মজা করে।  গতবছর নিজের নামে একটা বাংলালিংক সিম নেওয়ার আগ্রহ হয়েছিলো। তখন তারা একটা ত্রুটিপূর্ণ এড প...